ঝিনাইদহ কালীগঞ্জের এক হতদরিদ্র কৃষকের ১০ শতক জমির ধরন্ত বেগুন ক্ষেত কেটে দিয়েছে দূর্বৃত্তরা। শনিবার রাতে কে বাকারা এই ক্ষেত কেটে দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ষাইট বাড়িয়া গ্রামের মাঠে বাপ্পি মোল্লার ক্ষেতে। এতে ওই কৃষকের কমপক্ষে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। তিনি ওই গ্রামের আনছার আলি মোল্যার ছেলে।
কৃষক বাপ্পি মোল্লা জানান, মাঠে তার মাত্র ১০ শতক জমি রয়েছে। অন্যের বাড়িতে কাজের পাশাপাশি নিজ জমিতে চাষাবাদ করে তার সংসার চলে। কয়েক মাস আগে একটি এনজিও থেকে ঋণ নিয়ে শসার আবাদ করেছিলেন তিনি। বৃষ্টির কারণে শষা গাছ মরে যায়। পুনরায় প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার করে ওই জমিতে বেগুনের আবাদ করেছিলেন তিনি। আর কয়েকদিন পরই গাছে বেগুন ধরা শুরু করতো। রোববার সকালে নিজের জমির বেগুন গাছ কাটা দেখেন তিনি। ‘আমারশ ? আর যারা এটা করেছে তাদেরই বা কি লাভ ?। এখন কি করে সারা বছর সংসার চালাবো আর কি করেই বা এনজিওর টাকা সহ ধারদেনা পরিশোধ করবো এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন কৃষক বাপ্পি।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান মিয়া বলেন, বাপ্পি মোল্লার বেগুন ক্ষেত কেটে দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এলাকার পুলিশ পাঠিয়ে ছিলাম। ওই কৃষক থানায় অভিযোগ দিলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
বার্তা প্রেরক
মনিরুজ্জামান সুমন
ঝিনাইদহ প্রতিনিধি












