করেরহাটে ১টি বিদেশি রিভলবার, ৩ রাউন্ড গুলি, ও ১০ বোতল ফেনসিডিল সহ র‌্যাবের হাতে আটক -১

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের কয়লা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলবার, ৩ রাউন্ড গুলি, ১ টি চাকু ও ১০ বোতল ফেনসিডিল সহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে  র‌্যাব-৭।

গতকাল (০৪ সেপ্টেম্বর) বিকালে র‌্যাব-৭ এর একটি স্পেশাল টিম কয়লা বাজার এলাকায়  অভিযান চালিয়ে হাসান মিয়া (২১) নামে একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করে। পরবর্তীতে আটককৃত আসামির দেহ তল্লাশি করে কোমরে গুঁজানো অবস্থায় ১টি বিদেশি রিভলবার, ৩ রাউন্ড গুলি, ১ টি চাকু ও শপিং ব্যাগ তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃত আসামি হাসান মিয়া ফটিকছড়ি উপজেলার বড় বিল এলাকার মৃত তাজুল ইসলাম এর পুত্র। ঐসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আরও ২ জন সন্ত্রাসী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বার্তা প্রেরক
হৃদয় দেব নাথ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন