উপজেলায় একাধীক বিয়ে ভেঙ্গে যাওয়ায় সুলতানা আক্তার (২২) নামে অনার্স পড়ুয়া এক কলেজ শিক্ষার্থী আত্বহত্যা করেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার দেবনগড় ইউনিয়নের বাংলাচন্ডী গ্রামে এই ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের সামিরুল ইসলাম ওরফে বাচ্চা মিয়ার মেয়ে ও পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, সুলতানা আক্তার নামে ওই ছাত্রী দেখতে উচ্চতায় খাটো এবং মুখে ব্রণ ছিলো। তাকে ছেলে পক্ষ দেখতে এলে খাটো এবং ব্রণ সমস্যার কারণে বার বার তার বিয়ে ভেঙ্গে যেত। গত ৩/৪ দিন আগে ছেলে পক্ষ দেখতে আসে, মেয়ে পছন্দ না হওয়ার আলাপ আলোচনা সে শুনে ফেলে। এর পর পরিবারের সদস্যদের মুখে নানা রকম কথাবার্তা শুনে সে একপর্যায়ে অভিমান করে লোকজনের অগোচরে নিজ শয়ন কক্ষের স্বরে (ধরণা) ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রেকর্ড করে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বার্তা প্রেরক
জাবেদুর রহমান জাবেদ
তেঁতুলিয় (পঞ্চগড়) প্রতিনিধি












