দিরাজপুরের ঘোরাঘাট উপজেলা নির্বাহী অফিসারের উপর সন্ত্রাশী হামলার ঘটনার পর অবশেষে সারাদেশের ন্যায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও অফিসে নিরাপত্তা জোরদারে আনসার মোতায়েন করা হয়েছে। বাসভবনে ৪ জন করে অস্ত্রসহ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১ জন প্লাটুন কমান্ডার (পিসি) ও ৩ জন আনসার সদস্য রয়েছে।
উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রতন কুমার রায় জানিয়েছেন. সরকারীভাবে মৌখিক নিদের্শনা মোতাবেক গতকাল শুক্রবার থেকেই অস্ত্রসহ উপজেলার নির্বাহী অফিসারের সরকারী বাসভবনে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। আপাতত তাদের কোন ছুটি থাকবে না। আগামী রোববার এ সংক্রান্ত চিঠি পেলে আনসার সদস্য সংখ্যা বৃদ্ধি করে পালাক্রমে তাদের দায়িত্ব প্রদান করা হবে।
বার্তা প্রেরক
জাবেদুর রহমান জাবেদ
তেঁতুলিয় (পঞ্চগড়) প্রতিনিধি












