নরসিংদী সদরের এমপির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সততার মূর্ত প্রতীক লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু এমপি (বীরপ্রতীক) এর বিরুদ্ধে একটি মহলের সাম্প্রদায়িক উস্কানী মূলক কাল্পনিক অভিযোগ ও মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে গতকাল শনিবার সকালে নরসিংদী জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: সফল আলী ভূইয়া, সাবেক ছাত্র নেতা এস এম কাইয়ুম, আলহাজ্ব মোনতাজ উদ্দিন ভূইয়া, নরসিংদী পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো: রিপন সরকার, মাধবদী পৌরসভার মেয়র হাজী মোশাররফ হোসেন মানিক, নরসিংদী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন ভূইয়া, আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলাম ভূইয়া, কাউন্সিলর মোবারক হোসেন প্রমুখ।

বক্তাগণ বলেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা করায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি বিষয়টি চূড়ান্ত সীমা লঙ্ঘন, দলীয় ভাব মূর্তি বিনষ্ট সহ নরসিংদীকে আস্থিতিশীল করার পায়তারা। নজরুল ইসলাম হিরু একজন অসাম্প্রদায়িক মানুষ ও বীরপ্রতীক খেতাপ প্রাপ্ত মুক্তিযোদ্ধা। যার একজন আপন ভাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। জননেত্রী শেখ হাসিনা যাকে তিন বার নরসিংদী সদরের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মনোয়ন দিয়েছেন এবং তিনি তিন বারই নরসিংদী সদরের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। দক্ষতা ও সুনামের সাথে পানি সম্পদ প্রতিমন্ত্রীর ও দায়িত্ব পালন করেছেন।

নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে আওয়ামীলীগের দলীয় কর্মকান্ডে উল্লেখ যোগ্য গতিসঞ্চার করেছেন। দল মতবর্ণ নির্বিশেষে সকল মহলে তিনি একজন সৎ ও অসম্প্রয়ায়িক ব্যক্তি হিসেবে স্বীকৃত। একটি মহল এমপি’র বক্তব্যকে সাম্প্রদায়িক উস্কানী ও কাল্পনিক অভিযোগ এনে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় নরসিংদী জেলার ৫টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের নির্বাচিত চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
মো: নুরুলইসলাম
নরসিংদী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন