পাবনার কুশিয়ারায় সরকারি জায়গা দখল করে অফিস নির্মাণ

পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের কুশিয়ারা গ্রামে সরকারী জায়গা দখল করে ব্যক্তিগত অফিস এবং দোকান নির্মাণ করছেন  স্থানীয় যুবলীগ নেতা মাসুদ রানা।  কুশিয়ারা রাস্তার পাশে পাকা ঘর তৈরীর কাজ চলছে। জমিটির এসএ খতিয়ান নং ২৫৯ , দাগ নং ৩২৬। আরএস খতিয়ান নং ৭৯ , দাগ নং ৪৪৭। জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের । সম্প্রতি চাকলা ইউনিয়নের কাকেশ্বরী নদীর দুই পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বসবাসকারী ৩শ পরিবারকে উচ্ছেদ করেছে পাউবো।

আর সেই পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে তিনি ব্যক্তিগত অফিস এবং দোকান নির্মাণ করছেন। এলাকাবাসী ও জনপ্রতিনিধি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী  জানান, সরকারী জমি দখল করে অফিস এবং দোকান নির্মাণের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মাসুদ রানা কুশিয়ারা এলাকার কাদের (প্রা:) ছেলে। শুধু সরকারী জমি দখল নয় তাঁর বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার ও সুদের ব্যবসা করার অভিযোগ রয়েছে।  কিন্তু তিনি এ সব কিছুই অস্বীকার করেন বলেন এ জমি নাকি তার নিজের ও আমি এলাকায় আধিপত্য বিস্তার ও সুদের ব্যবসার মধ্যে জড়িত নয়।

বার্তা প্রেরক
আব্দুল জব্বার 
সাথিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন