বেড়া মডেল থানার ওসি শাহিদ মাহমুদের বিদায় ও নতুন ওসি কাশেম আলী দায়িত্ব গ্রহন করেন । আজ শুক্রবার সকাল ১১ টায় বেড়া মডেল থানার ওসি শাহিদ মাহমুদ দু বছর যথাযথভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আজ চলে গেলেন সিরাজগন্জ জেলায়। তাকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানালেন বেড়া মডেল থানার কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পেশার মানুষ। ওসি শাহিদ মাহমুদের দু বছর বেড়া মডেল থানায় নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন বেড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক উজ্জ্বল হোসাইন।
তিনি বলেন বেড়া মডেল থানায় তিনি আসার পর থেকে আইন শূঙ্খলার উন্নতি হয়েছে এলাকার বিখ্যাত মাদক সম্রাট সহ নানা অপরাধিদের কে আটক করে জেলে প্রেরন করেছে। অপরাধীরা যত শক্তিশালী হোক কাও কে তিনি ছাড় দেননি। নিষ্ঠার সাথে প্রতিটি পদক্ষেপ গ্রহন করছেন। করোনা কালিন অসহায় মানুষদের পাশে দাড়িয়েছেন। ইফটিজিং, ডাকাতি, চুরি,ছিনতাই, জঙ্গি,সন্ত্রাসীদের বিরুদ্ধে থেকে কঠোরভাবে দমন করেছেন।
এসময় উপস্থিত ছিলের বেড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য নাছির, যুব লীগ নেতা কিরন আহমেদ, বেড়া মডেল থানার এস আই, এ এসআই, কনষ্টেবলবৃন্দ। উক্ত অনুষ্ঠানের সার্বিকভাবে দায়িত্ব পালন করেন এস আই মাসুম বিল্লাহ । এ সময় নতুন ওসি কাশেম আলী সবার সাহায্য সহযোগিতা কামনা করেন ও বলেন ওসি শাহিদ মাহমুদের ধারাবাহিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে বেড়ার আইন শৃঙ্খলা আরো উন্নতি করতে পুলিশের পাশাপাশি জনগণ, সাংবাদিক ও নেতা কর্মীদেরকেও দায়িত্ব নিতে হবে। আর এভাবেই গড়ে উঠবে সন্তাস ও মাদক মুক্ত বেড়া তথা বাংলাদেশ।












