পাবনা বেড়ার মেয়র বাতেনের অব্যাহতির আদেশ প্রত্যাহার হয়নি

পাবনার বেড়া উপজেলা আওয়ামী লীগের অব্যাহতি পাওয়া সভাপতি আব্দুল বাতেনের অব্যাহতি প্রত্যাহারের খবরকে গুজব বলে নিশ্চিত করেছে জেলা ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এ ধরনের কোন সিদ্ধান্ত হয়নি বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।

জানা যায়, বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর)  বিকেল থেকে জেলা আওয়ামী লীগের স্থগিত হয়ে যাওয়া একটি সভার আমন্ত্রণ পত্র সংযুক্ত করে আব্দুল বাতেনের অনুসারীরা অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে বলে প্রচারণা চালায়। তারা মিষ্টি বিতরণ করে ফেসবুকে ছবিও আপলোড করে।

তবে, এ বিষয়টি নিশ্চিত হতে সাংবাদিকরা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামালের সাথে যোগাযোগ করলে তিনি পূর্বের অব্যাহতি প্রত্যাহারের কোন সিদ্ধান্ত হয়নি বলে নিশ্চিত করেন।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন, আব্দুল বাতেনকে কেন্দ্রের নির্দেশে আওয়ামীলীগের সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার অব্যাহতি প্রত্যাহার করার এখতিয়ার জেলা আওয়ামী লীগের নেই, এমন কোন সিদ্ধান্তও হয় নি।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের একটি সূত্র জানায়, ৩ সেপ্টেম্বর শুক্রবার পাবনায় জেলা আওয়ামীলীগের একটি বিশেষ বর্ধিত সভা হওয়ার কথা ছিল। জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল আহাদ বাবু অসুস্থ থাকায় অফিস সহকারীরা পুরনো তালিকা দেখে আমন্ত্রণ পত্র পাঠাতে গিয়ে ভুল বশত আব্দুল বাতেনকেও আমন্ত্রণ পত্র পাঠায়। সে চিঠির ছবি ফেসবুকে আপলোড করে, অব্যাহতি প্রত্যাহারের গুজব ছড়ানো হয়।

উল্লেখ্য পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের চেয়ারম্যান পক্ষে কথা বলায় তাকে  বরখাস্ত করা হয়েছিল

বার্তা প্রেরক
আব্দুল জব্বার
সাথিঁয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন