লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল এর বিরুদ্ধে গরু চুরির অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক তোলপাড় সৃষ্টি হওয়ায় আজ বৃহস্পতিবার সন্ধায় (৩ সেপ্টেম্বর) শাকিলকে হামছাদি গ্রাম থেকে আটক করেছে থানা পুলিশ।তিনি এখন সদর থানা পুলিশ হেফাজতে রয়েছেন। এঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষকরা থানায় মামলার প্রস্তুতি নিয়েছেন।
“গরু চুরির অভিযোগে গনপিটুনি খেলেন ছাত্রলীগ নেতা” এমন হেডলাইনে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে সবার। রায়পুরের কেরোয়া ইউপির বড় বাড়ীর ক্ষতিগ্রস্থ কৃষক সজিব সাংবাদিকদের জানান, গত কয়েকদিন আগে তার একটি গরু চুরি হলে তা আর খুঁজে পাইনি। কিন্তু তার দু’দিন আগে শাকিল গরু বিক্রির কথা জানতে চায়। আমি না করি। তখনি আমি শাকিলকে সন্দেহ করেছিলাম। গত সোমবার সকালে আমার এক লোকের মাধ্যমে জানতে পারি শাকিল সদর উপজেলার বশিকপুর ইউপির নাগেরহাট বাজারে এক ব্যবসায়ীর কাছ থেকে গরু বিক্রির টাকার জন্য অপেক্ষা করছেন। তখনি স্থানীয় লোকদের মাধ্যমে শাকিলকে আটক করে রায়পুরের মিরগঞ্জ বাজারে নিয়ে আসা হয়।
আরেক কৃষক রায়পুরে গাইনের বাড়ির জাকির জানান, শাকিল গত কয়েকদিন ধরে গোপনে পশু ডাক্তার পরিচয় দিয়ে দিনে আমার গরু চিকিৎসার নামে দেখে আসে। রাতে ঘুম থেকে উঠে দেখি আমার গরু চুরি হয়ে গেছে৷ সে বিভিন্ন মানুষকে ধোকা দিয়ে খামার থেকে গরু চুরি করে নিয়ে যায়। এভাবে ৮ জন কৃষকের গরু চুরি করেছে শাকিল।
এ ঘটনায় লক্ষ্মীপুর-সদর উপজেলার উত্তর হামছাদী ইউপি চেয়ারম্যান এমরান হোসেন নান্নু ঘটনার সত্যতা স্বীকার-করে বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকরা স্থানীয়ভাবে সমাধান চাওয়ায় ছাত্রলীগ নেতার গরু চুরির ঘটনাটি বৈঠকের তারিখ দেয়া হয়েছিলো। আজ বৃহস্পতিবার বিকালে ক্ষতিগ্রস্থ কৃষকরা আমার কাছে আসলেও শাকিল বা পরিবারের লোকজন আসেনি। কৃষকদের অভিযোগে শাকিলকে পুলিশ আটক করেছেন।
লক্ষীপুর জেলার ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি( জহিরুল ইসলাম রাজু) তার ফেসবুক একাউন্ট থেকে উক্ত ঘটনা নিয়ে ইতিমধ্যে একটি পোস্ট করেন।যেখানে তিনি উল্লেখ করেন,কোন ব্যক্তির অপকর্ম কখনো সংগঠন নিবে না।তার বড় পরিচয় সে অপরাধী। একই পোস্ট করেছেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক (মো. ফয়সাল)।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই শাকিলকে দ্রুত দল থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন। লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) মোসলে উদ্দিন জানান, ছাত্রলীগ নেতা কর্তৃক কৃষকের গরু চুরি ঘটনা নিয়ে দুই গ্রুপ অবস্থান করায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। ক্ষতিগ্রস্থ কৃষকদের অভিযোগ শাকিলকে আটক করা হয়েছে। আটক গরু চোর শাকিল (৩০) লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং একই ইউপির ছবিলপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
উল্লেখ্য যে, রায়পুরসহ আশপাশ এলাকার কয়েকজন কৃষকের গরু চুরি ও তা বিক্রি করার সময় গনপিটুনি দিয়ে গত সোমবার সকালে (৩১ আগষ্ট)-লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউপির মীরগন্জ বাজারের একটি দোকানে এনে আটক করে রাখা হয় ছাত্রলীগ নেতা শাকিলকে। এঘটনায় কৃষক, ব্যবসায়ী ও নেতা-কর্মীদের মাঝে আজ বৃহস্পতিবারও (৩ সেপ্টেম্বর) এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
বার্তা প্রেরক
নাহিদ ভুঁইয়া
লক্ষ্মীপুর প্রতিনিধি












