পাবনার সুজানগরে আহমেদপুর ইউনিয়নের কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে পবিবেশ বান্ধব কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উক্ত ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে আঃ মজিদ শেখের বাড়ির আঙ্গিনায় সকাল ১০ ঘটিকা হতে বেলা ১ ঘটিকা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইশরাত জাহান ও মো. শরিফুল ইসলাম এবং উপ-সহকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান। এসময় পরিবেশ বান্ধব কৌশলে মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন। বিভিন্ন সবজির রোগ বালাই দূর করে কিভাবে সঠিক উপায়ে সবজি চাষ করা যায় সে-সম্পর্কে বলা হয়।
প্রশিক্ষণের বিষয়গুলো যাতে সহজ ও সাবলিল ভাবে বুঝতে পারে এজন্য হাতে কলমে বাস্তব উপকরন দ্বারা কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণার্থীদের মাঝে বুঝানোর চেষ্টা করেন। এসময় তারা জৈবিক ব্যবস্থা, বালাই সহনশীলতা, আধুনিক চাষাবাদ, যান্ত্রিক ব্যবস্থা, বালাই নাশকের সঠিক ব্যবহার সম্পর্কে কৃষকদের মাঝে ধারনা দেন।
মাঠ পর্যায়ের ২৫ জন কৃষক নিয়ে উক্ত প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে সুজানগর উপজেলা কৃষি অধিদপ্তর।
বার্তা প্রেরক
মো. রাসেল মাহমুদ
পাবনা প্রতিনিধি












