বেপরোয়া গতির মটোরসাইকেলের ধাক্কায় পথচারি নিহত

মেহেরপুরের গাংনী উপজেলা বাজারে বেপরোয়া গতির মটোরসাইকেলের ধাক্কায় এক পথচারি নিহত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাংনী উপজেলা বাজারের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দূর্ঘটনার ঘটনা ঘটে।

নিহত পথচারি মেহেরপুর সদর উপজেলার যতারপুর গ্রামের খোদা বক্স এর ছেলে রেজাউল হক (৫০)। সে জেলা পরিষদ সদস্য ও ঠিকাদার ব্যবসায়ী মোঃ মজিরুল ইসলামের ম্যানেজার হিসেবে কাজ করত।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ডিসকোভারি মোটরসাইকেল চালক সাগর আহম্মেদ আরও দুজনকে পিছনে নিয়ে দ্রæত গতিতে গাংনী থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল। উপজেলা বাজারের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌছলে পিছন দিক থেকে রেজাউল হককে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে।

এতে তার মাথায় মারাত্মকভাবে আঘাত হয়। স্থানীয়রা দ্রæত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করে। সেখানে পৌছলে তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানান। গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টীম পাঠানো হয়েছে। পরবর্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন