মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরীতে সমাজ সেবামূলক প্রতিষ্ঠান এসডিআই সমৃদ্ধি কর্মসূচির আওতায় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সঞ্চয় ও বৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার বেলা ১২ টায় উপজেলার বানিয়াজুরি ইউনিয়ন সরকারি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস্ (এসডিআই) এর ব্যবস্থাপনায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর আর্থিক সহায়তায় এ বিশেষ সঞ্চয় ও বৃত্তি প্রদান করা হয়। বাংলাদেশ ,এসডিআই, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক (সিইও) সামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার,বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চতু, নির্বাহী পরিচালকের ছেলে মুঈদ তানজিম হক (সাবিক),জেলা আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মিলন মিয়া,বানিয়াজুরি ইউনিয়নের এসডিআই সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মোঃ শহীদউল্লাহ শিক্ষা সুপার-ভাইজার হাসান উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
আল মামুন
মানিকগঞ্জ প্রতিনিধি












