আত্রাইয়ে হঠাৎ মৎস্য আড়তে মাছের ব্যাপক দরপতন হতাশায় মাছ চাষিরা

নওগাঁর আত্রাইয়ের টোল মুক্ত  মৎস্য আড়তে মাছের ব্যাপক দরপতন লক্ষ্য করা গেছে। বড়ো বড়ো রুই কাতলা মাছ মিলছে প্রতি কেজি ৪০- ৫০ টাকায়। কিন্তু এ মাছ গত কাল ছিলো ১৩০-১৫০ টাকা কেজিতে।
বুধবার ভোর থেকে উপজেলার বিখ্যাত মাছের আড়ত আত্রাই টোল মুক্ত মৎস্য আড়তে দেখা যায় প্রচুর মাছের আমদানি। শত শত গাড়ীতে মাছ আসছে উপজেলার বিভিন্ন এলাকা থেকে। আড়ত ঘুরে দেখা যায়, মাছ প্রতি কেজি মাছ পাওয়া যাচ্ছে ৪০-৫০ টাকায়। প্রতিটি মাছের ওজন ১ কেজি থেকে ৩ কেজি, আবার কিছু মাছ ছিল ১০-১২ কেজি ওজনের চেয়েও বেশি।

বেলা বাড়ার সাথে সাথে বড়ো বড়ো মাছ ওজন ছাড়া প্রতি পিস ৫০ টাকায় বিক্রি হয়েছে। দরপতনের খবর প্রচার হওয়ার এলাকার মানুষ দলে দলে আসতে থাকে মাছ কিনতে। ফলে নদী পাড়াপাড়-সহ বেলী ব্রীজে সৃষ্টি হয় যানযট। এব্যাপারে মৎস চাষিরা বলেন, গত কয়েক দিন থেকে রোদ ছিল হঠাৎ গতকাল সারাদিন বৃষ্টি হবার কারণে পুকুরে অক্সিজেন ঘারতি হবার কারণে মাছ ভেসে ওঠে।পুকুরের এবং মাছের এমন অবস্থা দেখে মাছ চাষিরা  কোন কুল কিনারা না পেয়ে মৎস চাষিরা পুকুর থেকে মাছ উঠিয়ে আড়তে নিয়ে আসে। সে কারণে মাছের আমদানি ও দরপতন। এভাবে দরপতন হওয়ার কারণে অনেক চাষি মাছ বিক্রি করে গাড়ি ভাড়ার টাকা দিতে পারেনি। কেউ কেউ মাছ ফেলে চলে গেছেন।

এ ব্যপারে উপজেলার খোলাপাড়া গ্রমের আব্দুল জববার বলেন,সকাল থেকেই প্রচুর মাছের আমদানি দেখছি মাছের আড়তে। মাছের কম দাম হওয়ায় বেশ কয়েক কেজি কিনেছি। উপজেলা দমদমা গ্রামের একরামুল বারী বলেন, মোবাইলে খবর পেয়ে মাছ কিনতে এসেছি। দাম কম পেয়ে খুব খুশি।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন