ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম জানায়, করোনা সংক্রমন রোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় সামাজিক দুরত্ব নামানা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৩ জনকে ২২’শ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে ও তিনি জানান।
বার্তা প্রেরক
মনিরুজ্জামান সুমন
ঝিনাইদহ প্রতিনিধি












