মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আওতায় বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খয়রান ব্রিজ সংলগ্ন গাজনার বিলে জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
সুজানগর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির আওতায় রুই জাতীয় অর্থাৎ রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ, গনিয়া ইত্যাদি মাছের ৩৫৭ কেজি পোনা অবমুক্ত করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আহমেদ ফিরোজ কবির, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শাহিনুজ্জামান শাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী সহ উপজেলা ভূমি ও মৎস কর্মকর্তা।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার নদ-নদী ও জলাশয়ে দেশীয় মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আওতায় পোনা মাছ অবমুক্ত কার্যক্রম গ্রহণ করা হয়।
বার্তা প্রেরক
মো. রাসেল মাহমুদ
সুজানগর (পাবনা) প্রতিনিধি












