কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এর নতুন ভবনের কাজের উদ্বোধন করলেন কুষ্টিয়া জেলা প্রশাসক

অদ্য ০১ সেপ্টেম্বর  ২০২০ খ্রি. কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর নতুন ভবন নির্মাণ কার্যক্রমের শুভ সূচনা করেন কুষ্টিয়া জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আসলাম হোসেন।

এসময় কুষ্টিয়া কালেক্টরেট মসজিদের পেশ ইমামের উপস্থিতিতে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় দোয়া করা হয়। কুষ্টিয়া কালেক্টরেট স্কুল ২০০৩ সালে যাত্রা শুরু করে। এই স্কুলটি কুষ্টিয়া জেলা প্রশাসক এর তত্ত্বাবধায়নে নিয়ন্ত্রিত হয়। এই স্কুলের প্রায় সাড়ে চার হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। এই স্কুলের সার্বিক উন্নয়নের সর্বদা নজর রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসন।

বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন