শোকাবহ আগস্ট উপলক্ষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে ফেনী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে কোরআন খতম , মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর থেকে ফেনী জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ইমনের নেতৃত্বে ১১ জন হুজুর কোরআন খতম শুরু করেন। কোরআন খতম শেষে বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি এম, সালাউদ্দিন ফিরোজ ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জজের নেতৃত্বে ১৫ আগস্টে শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকলের রুহের মাগফিরাত কামনা এবং ২১ আগস্ট নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির মাতা মরহুমা দেল আফরোজ বেগম ও বড় ভাই মরহুম জসিম উদ্দিন হাজারী ও
জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মরহুম অ্যাডভোকেট আকরামুজ্জামান এবং ফেনী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের পিতা সালেহউদ্দিন আহমেদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিয়াউদ্দিন বাবলুর পিতা নুরুল করিম সহ এই করোনাকালে নিহত সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের আত্মীয় স্বজনদের জন্য দোয়া করা হয়।
কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলে ফেনী জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ছাড়াও ফেনী সদর উপজেলা ছাত্রলীগ, ফেনী পৌর ছাত্রলীগ ও ফেনী কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ফেনী জেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন উপজেলা ছাত্রলীগ স্ব স্ব উপজেলায় কর্মসূচি পালন করে। মিলাদ ও দোয়া মাহফিল শেষে পৌরসভার সামনের রাস্তায় সাধারণ পথচারী ও এতিমখানায় তবারক বিতরণ করা হয়।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












