জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরনে ঝিনাইদহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের আয়োজনে সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ সদর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক ও হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট সালমা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সেই অপশক্তি’ই ২১শে আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন। তাই অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান।
বার্তা প্রেরক
মনিরুজ্জামান সুমন
ঝিনাইদহ প্রতিনিধি












