আরএমপির গোয়েন্দা শাখার আভিযানে ১৪৫ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার-১

রাজশাহীর ডিবি পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৪৫ গ্রাম হেরোইনসহ  একজন   গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে  মো: রেজাউল  (৩২), পিতা :মো: বরজাহান আলী, সাং : শেখেরপাড়া , থানা- গোদাগাড়ী ,  রাজশাহী।

ডিবির একটি টিম  গোপন সংবাদের ভিত্তিতে আজ  সকাল  অনুমান ৬.৩০  টার দিকে গোদাগাড়ী থানাধীন চাপাল গ্রামস্থ কামাল অটো রাইস মিলের সামনের রাস্তা  হতে উদ্ধারকৃত হেরোইনসহ  তাকে গ্রেফতার করে। এ বিষয়ে গোদাগাড়ী   মডেল থানায় মামলা রুজু  হয়েছে।

রাজশাহীর পুলিশ সুপার জনাব মো: শহিদুল্লাহ বিপিএম, পিপিএম স্যারের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে কাজ করে চলেছে রাজশাহী জেলা পুলিশ।

বার্তা প্রেরক
মোস্তাফিজ মিশু
রাজশাহী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন