ঝিনাইদহে ইজিবাইকের এলইডি লাইট অপসারণে পুলিশের অভিযান

চোঁখের জন্য ক্ষতিকর এলইডি লাইট অপসারণে অভিযান শুরু করেছে ঝিনাইদহ ট্রাফিক পুলিশ। রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের পায়রা চত্বর, মুজিব চত্বর সহ বিভিন্ন স্থানে অভিযান চালায় তারা। ট্রাফিক ইনচার্জ সালাহউদ্দিন জানান, এলইডি লাইট চোখের রোটিনার জন্য মারাত্বক ক্ষতিকর। পুলিশ সুপার মো: হাসানুজ্জামান’র নেতৃত্বে জেলা ট্রাফিকপুলিশ অভিযান শুরু করেছে। রোববারের অভিযানে বিভিন্ন সড়কে চলাচলকারী শতাধিক ইজিবাইকে লাগানো এলইডি লাইট অপসারণ করা হয়। এর আগে  অনিয়মের অভিযোগে ২৬ টি মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা ও কাগজ না থাকায় ৮ টি মোটর সাইকেল আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ট্রাফিক ইন্সপেক্টর সালাহ উদ্দিন। অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, গৌরাঙ্গ পাল, সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, ইমরান হোসেন খান, নুরুল ইসলাম, কনক হালদার উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
মনিরুজ্জমান সুমন
ঝিনাইদহ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন