৮১ বোতল ফেনিাসডিলসহ মুজিবনগরে মাদক পাচারকারি আটক

মুজিবনগরের বাগোয়ান- আনন্দবাস সংযোগ সড়ক থেতে ৮১ বোতল ফেনসিডিলসহ কামাল হোসেন(৩৫) নামের একজনকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।  এ সময় মোটরসাইকেল চালক মেহেরপুর হোটেল বাজার পাড়ার মহি এর ছেলে শাওন পালিয়ে যায়।  ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আটক কামাল হোসেন মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল রাস্তা পাড়ার মহিদুল ইসলামের ছেলে।  তার নামে মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে। রবিবার (৩০ আগষ্ট) ভোর সাড়ে ৫টার দিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান আনন্দবাস তিন রাস্তার মোড় সংলগ্ন অফিস ঘরের কাছ থেকে একটি এপাচি মটরসাইকেলসহ তাকে আটক করা হয়।

মুজিবনগর থানা সূত্রে জানা গেছে,  হুদা পাড়ার দিক থেকে আনন্দবাস হয়ে বাগোয়ান ক্রস করে মাদক চালান দেবে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোমিনুর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্স সেখানে অভিযান চালায়।  বাগোয়ান আনন্দদবাস অ্রফিস ঘর তিন রাস্তার মোড়ের কাছে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যায়।  এসময় মটরসাইকেল চালক শাওন পালিয়ে গেলেও কামাল মাটিতে পরে যায়। পরে পুলিশ তাকে ফেনসিডিলের বস্তা সহ আটক করে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম বলেন, তার নামে মুজিবনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেওয়া হয়েছে।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন