রাজশাহীর র‌্যাব-৫ এর ভ্রাম্যমান আদালত পরিচালনায় বিপুল পরিমান চাল ও ধান জব্দ.

রাজশাহীর র‌্যাব-৫ এর জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এবং ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, মহাদেবপুর,নওগাঁ কর্তৃক নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন দোহালী এলাকায় অভিযান পরিচালনা করে।

এই অভিযানে, ১২৪৭.৭৫০ (এক হাজার দুইশত সাতচল্লিশ দশমিক সাতশত পঞ্চাশ) মেট্রিক টন চাল, ৮৬১.৫০ (আটশত একষট্টি দশমিক পঞ্চাশ) মেট্রিক টন ধান অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন, আহরণ, সরবরাহ ও সংরক্ষণের অপরাধে জে. কে রাইস মিল এর মালিক যুগোল কিশোর গুপ্ত (৬২), সাং-দোহালী, থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁ-কে আটক করে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করেন এবং পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে।

বার্তা প্রেরক
মোস্তাফিজ মিশু
রাজশাহী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন