পাবনায় স্কুলের জায়গা দখলে বাঁধা দেওয়ায় স্থানীয় যুবকের উপর হামলা

পাবনার সুজানগরে হাটখালী ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয়ের জায়গা অবৈধভাবে দখল করে ঘর তোলার সময় বাঁধা দেওয়ায় হামলার স্বীকার হোন হাটখালী ইউনিয়ন মানবসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ওমর ফারুক বিশ্বাস।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের জমি দখল করে  ঘর নির্মাণের কাজ শুরু করলে মানবসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তরুণ সমাজ সেবক মো. ওমর ফারুক বিশ্বাস এর প্রতিবাদ করেন। এসময় স্থানীয়  তোয়াজ আলী বিশ্বাস, নায়েব আলী বিশ্বাস, হালিম বিশ্বাসসহ ৮/১০জন মিলে তার উপর হামলা করে।  হামলায় ওমর ফারুক বিশ্বাস গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় মো. ওমর ফারুক বিশ্বাস নগর সংবাদ-কে জানান, হাটখালি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের ১০ টাকা কেজি চাল ও ত্রাণ বিতরণে অনিয়ম, অর্থ নিয়ে বিধবা ভাতা-বয়স্ক ভাতা-প্রতিবন্ধী ভাতায় নাম তালিকাভুক্ত ও স্বজনপ্রীতি, সরকারি ঘর বিতরণে টাকা নিয়েও ঘর বরাদ্ধ না দেয়াসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবাদ এবং সামাজিক মাধ্যমে প্রকাশ করায় পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলা করা হয়েছে। এর আগেও আমাকে বিভিন্ন ভাবে হুমকি দেয়া হয়েছে। সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলায় আজ আমাকে হামলার শিকার হতে হলো।

হাটখালী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন,  ঘটনাটি সত্য না কী মিথ্যা তা ক্ষতিয়ে দেখা হবে।
উল্লেখ্য হাটখালী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে জাতীয় দৈনিক জনকণ্ঠ, আকাশ নিউজ ২৪ ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে উপজেলা নির্বার্হী কর্মকর্তার নির্দেশে তদন্ত কমিটির প্রতিবেদনে এর সত্যতা পাওয়ায় চেয়ারম্যানের পুত্র সাইফুল বিশ্বাসসহ ২ জনের চাউলের ডিলারশীপ বাতিল করা হয়।

মানবসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও তরুণ সমাজ সেবক মো. ওমর ফারুক বিশ্বাস এলাকায় নিজ উদ্যোগে সড়ক সংস্কার, বৃক্ষ রোপণ, করোনাকালে কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, গৃহহীন মানুষের ঘর নির্মাণ, মাদক বিরোধী কর্মসূচী, রক্তদানসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যমে এলাকায় সকলের কাছে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন। মানুষের বিপদে-আপদে তিনি স্বার্থহীনভাবে ব্যক্তি উদ্যেগে কাজ করে যাচ্ছেন। এলাকার তরুণদের নিয়ে তিনি প্রতিষ্ঠিত করেছেন মানবসেবা ফাউন্ডেশন। এই সংগঠনের মাধ্যমে তিনি বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কাজের মাধ্যমে সাধারণ জনগণের মন জয় করে নিয়েছেন।

বার্তা প্রেরক
মো. রাসেল মাহমুদ
পাবনা (সুজানগর) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন