ফেনীতে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) জেলা গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোঃ কামরুল হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম জাকারিয়া।
লাইব্রেরি সহকারি মোঃ শামছুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁঞা, জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান ফেরদৌস আক্তার।
অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ৬ জন বিজয়ী ও রচনা প্রতিযোগিতায় ১১ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি












