গাংনীতে বিজিবি’র অভিযানে ১৬ কেজি গাঁজা সহ আটক -১

গাংনী সীমান্তে ১৬ কেজি গাঁজাসহ নজরুল ইসলাম নামের একজন বৃদ্ধকে আটক করেছে বিজিবি সদস্যরা। আজ শনিবার ভোর ৪ টার সময় উপজেলার রংমহল সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়।আটক নজরুল ইসলাম  একই এলাকার খাসমহল গ্রামের হুজুর আলীর ছেলে।

রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুল মান্নান জানান, সীমান্তের ১৩৭/৫ এস পিলার দিয়ে গাঁজা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নজরুল ইসলামকে আটক করা হয়।এসময় তার নিকট থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে  নজরুল ইসলামের সহযোগী খাসমহল গ্রামের সাকেমের ছেলে মিশকাত আলী  ও  কামালের ছেলে আশরাফুল পালিয়ে যায়। গাঁজা উদ্ধারের ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক জেলহাজতে পাঠানো হবে।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন