আত্রাইয়ে করোনা-জয়ী  শিক্ষককে ফুলের শুভেচ্ছা  

নওগাঁর আত্রাইয়ে করোনা জয় করে বাড়ি ফিরলেন পার পাঁচুপুর বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ঐ গ্রামের বাসিন্দা মো. ইসমাইল হোসেন।

শুক্রবার ২৮শে আগষ্ট সকালে সুস্থ ইসমাইল হোসেনকে ফুল ও ফল দিয়ে অভিনন্দন জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রোকসানা হ্যাপি। জানা গেছে, গত ১১ আগস্ট জ্বর কাশি ও গলাব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কর্তৃপক্ষ ১২ আগস্ট আক্রান্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে ১৬ আগস্ট করোনার রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বিশেষ ব্যবস্থায় রেখে চিকিৎসা এবং নিয়মিতভাবে নমুনা পাঠালে সর্বশেষ বৃহস্পতিবার রাতে তার রিপোর্টে নেগেটিভ আসে। ইসমাইল হোসেন জানান, রাজশাহীতে গিয়ে অসুস্থ হলে ৩ দিন প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নতি না হলে বাড়ি ফিরে আসি। দু’দিন বাদে অসুস্থতা বেড়ে গেলে ১১ আগস্ট হাসপাতালে ভর্তি হই। আমাকে বিশেষ ব্যবস্থায় রেখে চিকিৎসা এবং সেবা দেওয়া হয়েছে । হাসপাতালের ডাক্তার ও নার্স সার্বক্ষণিক আমার খোঁজ খবর রাখতেন। সেবা এবং পরামর্শ দিয়ে মনোবল ঠিক রাখার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রোকসানা হ্যাপি বলেন, আমি আশাবাদী ছিলাম তার সুস্থতা নিয়ে। সমস্যা থাকা সত্তেও কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে হাসপাতালে রেখে তার চিকিৎসা দেওয়া হয়েছে।এছাড়া এখন পর্যন্ত ৩১৭ জনের নমুনা সংগ্রহ করে গত ২৬ আগস্ট পর্যন্ত ৩০৭ জনের রিপোর্ট হাতে পেয়েছি। প্রাপ্ত রিপোর্টে ২৫ জনের পজিটিভ এবং নমুনা দেওয়ার এক দিন পর ১ জন মারা যান তার বয়স ৭০ বছর। বর্তমানে এ হাসপাতালের অফিস সহায়ক সুলতান মাহমুদ করোনা পজিটিভ হয়ে বাড়িত কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন