ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজের নব-নির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষকবৃন্দ

জাতীয় বিশ্ববিদ্যালয় জারীকৃত পরিপত্র অনুযায়ী ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজের নব-নির্বাচিত সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজের শিক্ষকবৃন্দ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সদর উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শুভেচ্ছাকালে উপস্থিত ছিলেন ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কলেজের বিদ্যোৎসাহী ও দাতা সদস্য মো. মজিবুল হক রিপন, ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ পরমেশ চন্দ্র দাস, সহকারি অধ্যাপক রবিউল হোসেন পারভেজ চৌধুরী, হাবিবুল্লাহ বাহার, আইসিটি শিক্ষক সজল বণিক, ইমরান হোসেন, শিপ্রা শীল, মোজাম্মেল হক, সায়েদুল ইসলাম প্রমুখ।

এ সময় নব-নির্বাচিত সভাপতি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠ্যবইয়ের পাশাপাশি মানবিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন নিশ্চিতকরণে শিক্ষকদের আরো আন্তরিক হওয়ার জন্য নির্দেশ দেন তিনি।

প্রসঙ্গত; এলাকার শিক্ষা বিস্তারের লক্ষ্যে বেশ কয়েকজন সমাজসেবক ও শিক্ষানুরাগী উদ্যোগী হয়ে ১৯৯৫ সালে প্রায় ৪ একর জায়গার উপর ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। বর্তমানে কলেজে প্রায় ৮৫০ জন ছাত্র-ছাত্রী রয়েছে।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন