নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপনির্বাচন আগামী ১৭ অক্টোবর ২০২০ অনুষ্ঠিত হতে যাচ্ছে,
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপনির্বাচনকে ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। আওয়ামী লীগে থেকে এ আসনে আছে ৩৪জন প্রার্থী। কে পাচ্ছে এ আসনে নৌকার টিকিট, এনিয়ে চলছে দৌড় ঝাপ। গত ২৭শে জুলাই এ আসনের এমপি ইসরাফিল আলমের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা ও আগামী ১৭ অক্টোবর ২০২০ উক্ত আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন। এ আসনের উপনির্বাচন করতে ও দেশনেত্রী শেখ হাসিনার আর্শীবাদ নিয়ে এ আসনে প্রার্থী হতে চান,আত্রাই মহিলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য এবং আত্রাই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মমতাজ বেগম।
অবহেলিত আত্রাই রাণীনগর এলাকার বাসীর উন্নয়ন, সুখ দুঃখের অংশীদার ও আগামী উপনির্বাচনের ধারাকে তরান্বিত করতে মমতাজ বেগম আত্রাই ও রাণীনগরে ব্যাপক গণসংযোগ করছেন।তিনি অনেক এলাকায় করছেন উঠোন বৈঠক।
তিনি আওয়ামী লীগ থেকে পর পর দুই বারের সফল মহিলা ভাইস চেয়ারম্যান হওয়ায়, তিনি আন্দোলন করেছেন আত্রাই রাণীনগর বাসীর জন্য। তিনি আত্রাই জনসাধারণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করে ঢাকাগামী অন্ত নগর নীলসাগর ও দ্রুতযান ট্রেন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে স্টোপেজের ব্যবস্থা করেছেন।
মমতাজ বেগম বলেন, উন্নয়নের ধারাকে আরো তরান্বিত করতে চাইলে নৌকায় ভোট দিতে হবে। আওয়ামী লীগ ছাড়া এদেশে আর কোন সরকারই উন্নয়ন করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। বিগত দিনে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থেকে দুর্নীতি আর লুটপাট করেছে। তাদের লুটপাটের কারণে দেশ অনেক পিছিয়ে ছিল।আত্রাই রাণীনগরের বিভিন্ন জায়গায় গণসংযোগ ও পথসভা কালে এ সব কথা বলেন তিনি।তিনি আরো বলেন,
নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) ছিল এক সময় সন্ত্রাসের জনপদ ছিল । আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেই সন্ত্রাস দমন করা হয়েছে। এখন আর আত্রাই রাণী নগরে সন্ত্রাস নেই, চাঁদাবাজি নেই, রাহাজানি নেই। আগামী উপনির্বাচনে আমাকে দেশনেত্রী শেখ হাসিনা যদি নমিনেশন দেন তবে আমি আশা রাখছি আমার এলাকার সার্বিক উন্নয়ন ও কর্মসংস্থান করতে চেষ্টা করে উন্নয়ন মূলক কাজের ধারাকে তরান্বিত রাখবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন,যদি নৌকায় ভোট না দেন, তাহলে সন্ত্রাসের রাজত্ব ফিরে আসবে। আবারো সন্ত্রাস, চাদাবাজি শুরু হবে। উন্নয়ন যা হয়েছে, তা বন্ধ হয়ে যাবে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আগামী ১৭ অক্টোবর নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনের উপনির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থী কে ক্ষমতায় আনার কথা ব্যক্ত করেন মমতাজ বেগম।
বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি












