হত্যার দায়ে মেহেরপুরের এক ব্যাক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের ফেরদৌস আলী হত্যা মামলায় কাবিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। কাবিদুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের সাবদার আলীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে ২০১২ সালের ৭ জুলাই সন্ধ্যারাতে ঘাস কাটাকে কেন্দ্র করে একই গ্রামের আজিবুর এর ছেলে ফেরদৌসকে ধারালো হেসো দিয়ে কুপিয়ে হত্যা করে । ওই ঘটনায় ফেরদৌসের ভাই রব্গুল বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।  যার মামলা নং ৩। মেহেরপুর সদর থানা। তারিখ ২৪/৭/২০১২।

পরে মামলার আসামি ফেরদৌসকে আটক করার পর সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেদী হাসান প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ৭ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী শহিদ এবং আসামিপক্ষে অ্যাডভোকেট শহিদুল ইসলাম কৌশলী ছিলেন।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন