আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মানিকগঞ্জ ০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয়ের দীর্ঘায়ু কামনা করেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামস্বর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবর প্রধান বেপারী। মঙ্গলবার ধামস্বর বাজারে কৃষকদের পক্ষ থেকে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ১৯৭৫ এ পুরো পরিবারকে হারানোর পর থেকে শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছেন। রাষ্ট্রের নীপিড়নের শিকার হয়েছেন। তবে তার আপোসহীনতার কারণেই তিনি রাজনীতিতে নিজের ইতিহাস গড়ে তুলতে পেরেছেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়ে আমরা গর্বিত। তার নেতৃত্বে দেশ উন্নয়নের উচ্চ সোপানে পৌঁছে যাচ্ছে। তার জন্য কৃষকলীগ সব সময় নিবেদিত ছিল, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, শেখ হাসিনার হাতে থাকলে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।
বার্তা প্রেরক
আল মামুন
স্টাফ রিপোর্টার












