ঝিনাইদহে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ডাকাতদলের হামলায় আহত হয়েছে ২ জন। রোববার গভীর রাতে কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিকাশ ব্যবসায়ী মেহেদি হাসান বাপ্পির বাবা শহিদুল ইসলাম অভিযোগ করেন, রাত আনুমানিক ৩ টার দিকে ৭/৮ জনের একটি দল তালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে দুই জনকে মারধর শুরু করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ঘরে থাকা প্রায় ৩ লক্ষ ২০ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে প্রাথমিকভাবে ঘটনাটি চুরি বলে ধারনা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বার্তা প্রেরক
মনিরুজ্জামান সুমন
ঝিনাইদহ প্রতিনিধি












