কাজিপুরে বিভিন্ন পয়েন্টে নদী রক্ষা বাধে ভাঙন

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন নদী রক্ষা বাধ ও ঢেকুরিয়া পয়েন্টের নদী রক্ষা বাধে ভাঙন দেখা দেয়। উজান থেকে নেমে আসা পানি ও ভারী বৃষ্টি বর্ষনের ফলে নদীর পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙন সৃষ্টি হয়েছে।

আজ সকালে নাটুয়ারপাড়া নদী রক্ষা বাধের বিভিন্ন পয়েন্টে ভাঙন শুরু হয়। প্রায় ১০০ মিটার জায়গা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।  এলাকাবাসী বলছেন নিম্নমানের উপকরণ দিয়ে বাধ তৈরি করায় এ ভাঙনের সৃষ্টি হয়েছে।

এদিকে গতকাল মাইজবাড়ী ইউনিয়নের ঢেকুরিয়া মনসুর আলী ইকোপার্কের ১০০ মিটার উত্তরে ঢেকুরিয়া ঘাট সংলগ্ন বাধের ৫০ মিটার এলাকা বিলীন হয়ে গেছে। তাৎক্ষনিকভাবে ৩ টি বাড়ি সরিয়ে নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলা হয়েছে। ঘটনাস্থলে প্রশাসনের পক্ষ হতে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকি পরিদর্শনে গিয়েছিলেন।

বার্তা প্রেরক
জাহিদ হাসান
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন