করোনা জয়ী শিবগঞ্জের ইউএনও কে সংবর্ধনা

বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবির করোনা জয় করায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রোববার তার কার্যালয়ে করোনা জয় করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌলি মন্ডল, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক গোলাম রব্বানী, নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা প্রকৌশলী শাহাদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার আইসিটি মাহফুজুর রহমান, শিক্ষক আতাউর রহমান মন্ডল, বিহার ইউপি চেয়ারম্যান, মহিদুল ইসলাম, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান, মাহমুদ হোসেন তৌফিক, রায়নগর ইউপি চেয়ারম্যান, শফিকুল ইসলাম শফি প্রমুখ।

উল্লেখ্য গত ৬ আগস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। ১৪ দিন কোয়ারান্টাইনে থাকার পর ১৭ আগষ্ট বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করালে তার রিপোর্ট নেগেটিভ আসে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন