ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যান, লেগে থাকে যানজট, বাড়ছে দুর্ভোগ, ভোগান্তি! এ দুর্ভোগের শেষ কোথায়.?

মিরসরাইয়ের বারইয়াহাট টু  রামগড় ( খাগড়াছড়ি) ব্যস্ত সড়কের সাম্প্রতিক সময়ের চিত্র এটি। বড় বড় গর্ত খানাখন্দে ভরা বারইয়াহাট পৌরসভার বিভিন্ন অংশ, করেরহাট বাজার ছাড়াও পুরো সড়ক যেন মরণফাঁদ।

অনেকের মতে ৫০০ থেকে ১২০০ ফুট বালু বহনকারী ড্রাম ট্রাকগুলো ও ভারী যানবাহনের  অবাধ যাতায়াতের কারণে সড়কে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হচ্ছে। যাত্রী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি এবং এর দ্রুত প্রতিকার চান।

বার্তা প্রেরক
হৃদয় দেব নাথ
মিরসরাই (চট্টগ্রাম)

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন