শৈলকুপায় মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

ঝিনাইদহের শৈলকুপায় মোটর সাইকেলের ধাক্কায় আলেয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। বুধবার বিকেলে পৌর এলাকার কবিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলেয়া বেগম ইউনিয়নের দামুকদিয়া গ্রামের মজিবর রহমান মিয়ার স্ত্রী।

নিহতের জামাই হাকিম মিয়া জানান, বিকেলে বৃদ্ধা আলেয়া বেগম বাড়ি থেকে কবিরপুর সিটি কলেজ এলাকায় মেয়ে জামাই বাড়িতে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার প্রথমে শৈলকুপা হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তা প্রেরক
মনিরুজ্জামান সুমন
ঝিনাইদহ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন