হালুয়াঘাটে নিখোঁজ ইউপি সদস্য জাকির হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। জাকির হোসেন হালুয়াঘাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য ছিলেন । গত দু’দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার রাত ৮টার দিকে পৌর শহরের হোটেল ইমেক্স ইন্টারন্যাশনাল সংলগ্ন নিজ বাসার কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকে তার থাকার ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পাশে থাকা হোটেল ইমেক্স-এর কর্মচারীরা বিষয়টি টের পেয়ে পুলিশকে অবহিত করলে রাত ৮টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের টিন কেটে প্রবেশ করে তার লাশ উদ্ধার করি। ইউপি সদস্য তার ঘরে একাই থাকতেন। এই বিষয়ে তদন্ত চলছে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বার্তা প্রেরক
আজহারুল ইসলাম জুয়েল
ময়মনসিংহ প্রতিনিধি












