কাজিপুর আসনের নৌকা প্রতীকে  মনোনয়নপত্র নিলেন নাসিম পুত্র জয়

জাতীয় সংসদের সিরাজগঞ্জ- ১ কাজিপুর আসনের উপ-নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন মোহাম্মদ নাসিম পুত্র সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।

গত ১৩ জুন সাবেক স্বাস্থ্যমন্ত্রি ও কাজিপুরের এমপি মোহাম্মদ নাসিমের মৃত্যুতে নির্বাচন কমিশন এই আসনটি শূন্য ঘোষণা করে। আ.লীগ গত ১৭ আগস্ট থেকে এই আসনে উপনির্বাচনের লক্ষ্যে দলীয় মনোনয়ন বিতরণ ও জমা নেবার কাজ শুরু করেছে।

তারই ধারাবাহিকতায় বুধবার (১৯ আগস্ট) সকালে বনানীর কবরস্থানে বাবা ও দাদার কবর জিয়ারত শেষে এগারটায় ধানমন্ডির আ.লীগের দলীয় কার্যালয় থেকে এই ফরম ক্রয় করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আ.লীগের সহ- সভাপতি আবু ইউসুফ সূর্য, কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, যুগ্ন সম্পাদক ছাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েলসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ.লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বার্তা প্রেরক
জাহিদ হাসান
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন