হোমনায় তিন সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রীকে যৌন হয়রানি করার অপরাধে দুলাল (৩০) নামের এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে তাকে এ সাজা দেন। সাজাপ্রাপ্ত দুলাল উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে।
জানা যায়, উপজেলার আলীপুর গ্রামের ঐ নারীকে বখাটে দুলাল দীর্ঘদিন যাবত নানাভাবে যৌন হয়রানি করে আসছে। বিষয়টি বখাটের পরিবারকে বার বার অবহিত করলেও কোনো প্রতিকার না পাওয়া যায় নাই। পরে ভ‚ক্তভোগি নারী এ ব্যাপারে ইউএনও রুমন দে এর নিকট লিখিত অভিযোগ দেন। ইউএনও রুমন দে বলেন, অভিযোগ পেয়ে সত্যতা যাচাই করে দোষ স্বীকারোক্তির মাধ্যমে তাকে এ সাজা দেওয়া হয়েছে।
বার্তা প্রেরক
মো.কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি












