পেকুয়ায় মেহেরনামা ব্লাড ব্যাংকের আহবায়ক-ইমন ও সদস্য সচিব-রাশেদ

কক্সবাজারের পেকুয়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন মেহেরনামা ব্লাড ব্যাংকের ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সোমবার ১৭(আগষ্ট) সকল সদস্যের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের অন্যতম সদস্য আমিনুল কবির ইমনকে আহবায়ক ও আবু রাশেদকে সদস্য সচিব করে ৯সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

নব নির্বাচিত আহবায়ক আনোয়ারুল কবির ইমন বলেন-এই কমিটি মুলত কার্যকরী পরিষদ গঠনের জন্য সকল প্রকার সহযোগিতা করবে। এদিকে সংগঠনের সকল সদস্য নব নির্বাচিত আহবায়ক কমিটিকে সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেছেন। মেহেরনামা ব্লাড ব্যাংকের নতুন আহবায়ক কমিটিকে সর্ব মহল থেকে অভিনন্দন জানানো হয়।

বার্তা প্রেরক
মো:জহিরুল ইসলাম
পেকুয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন