নওগাঁ-৬ শুন্য আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ ওমর ফারুক সুমনের নিজ বাড়ি আত্রাই উপজেলার রসুলপুর গ্রামে দোয়া ও কর্মী সভার আয়োজন করা হয়।
সোমবার বাদ আছর এ দোয়া ও কর্মীসভায় এ্যাডঃ ওমর ফারুক সুমন বলেন বিগত দিনে নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম আমি না পেয়ে পেয়েছিলেন প্রয়াত নেতা ইসরাফিল আলম এম,পি। আমি জননেত্রী শেখহাসিনার হাতকে শক্তিশালী করতে প্রয়াত এম,পি ইসরাফিল আলমের সঙ্গে আত্রাই-রানীনগরের মাটে ঘাটে নৌকার কাজ করেছি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের নৌকার পক্ষে কর্মীদের নিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে ভোট চেয়েছি। উপজেলা নির্বাচনে আত্রাই ও রানীনগরের নৌকার মনোনীত প্রার্থীর সঙ্গে ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছি। (আত্রাই-রানীনগর) এ আসনে বন্যা কবলিত এলাকায় বানভাসি মানুষের মাঝে প্রায় ৫০ টন চাল বিতরন করেছি। করোনা ভাইরাসের কারনে এ এলাকার হাটে হাটে ৫০ হাজার মাস্ক বিতরন করেছি। আত্রাই-রানীনগরের মেহেনতি মানুষের বিপদে আপদে তাদের পার্শ্বে থেকে সেবা দেবার চেষ্টা করেছি।
তিনি আরো বলেন নওগাঁ-৬ এ শুন্য আসনে তৃণমূলের মতামতের ভিত্তিতে মনোনয়ন প্রদান করা হলে আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পাবো বলে আশাবাদি। এ শুন্য আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মতাবেক এ আসনে ১৭ই আগষ্ট হতে ২৩শে আগষ্ট পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম বিতরন করা হবে বলে দলীয় সুত্রে জানার পরে তিনি এ শুন্য আসনের প্রায় ৫ শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া ও কর্মীসভা আয়োজন করে আত্রাই -রানীনগরের তৃনমূলের দোয়ার মাধ্যমে আগামীকাল মঙ্গলবার ঢাকার উদ্দেশে মনোনয়ন প্রত্যাশী হিসেবে এ আসনের দলীয় মনোনয়ন নিতে যাবেন।
বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি












