হোমনা উপজেলার দু’টি দাখিল মাদ্রাসার ২৩ জন নন এমপিও শিক্ষককে প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক সহায়তা হিসেবে এক লাখ বিশ হাজার টকার চেক প্রদান করা হয়েছে। মাদ্রাসা দু’টি হলো- তেভাগিয়া চার কুড়িয়া দাখিল মাদ্রাসা ও মণিপুর হাজী সামসুল হক ভূইয়া দাখিল মাদ্রাসা। আজ রবিবার হোমনা উপজেলা নির্বাহী অফিসার রুমন দে নিজ কক্ষে প্রত্যেক শিক্ষকের হাতে বরাদ্ধের চেক তুলে দেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ হোসেন ও আবদুল হালিমসহ চেক গ্রহণকারী শিক্ষকগণ উপস্থিত উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
মো.কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি












