ধুন‌টে মুঞ্জুরুল আলম মোহ‌নের রোগমু‌ক্তি কামনায় দোয়া মাহ‌ফিল

বগুড়া জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সম্পাদক মুঞ্জুরুল আলম মোহ‌নের রোগ মু‌ক্তি কামনা ক‌রে ধুন‌টে দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। র‌বিবার বি‌কে‌লে ধুনট উপ‌জেলা ছাত্রলী‌গের উ‌দ্যো‌গে দলীয় কার্যালয়ে উক্ত দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়। দোয়া মাহ‌ফিল পূর্ব আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য দেন ধুনট উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও উপ‌জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।

ধুনট উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি জাকা‌রিয়া খন্দকা‌রের সভাপ‌তি‌ত্বে দোয়া মাহ‌ফি‌লে উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, ধুনট উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, যুবলীগ নেতা সুজন শেখ, আইয়ুব আলী, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রফিকুল ইসলাম মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সম্রাট, সোহান হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুব রাসেল, অসীম আকরাম, সদস্য আসাদুল ইসলাম, ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক আরিফুল ইসলাম, এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান অসীম, চৌকিবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ‌শেখ সম্রাট, কালেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্রলীগের উপ অর্থ বিষয়ক সম্পাদক বৈশাখ হাসান, উপপাঠাগার বিষয়ক সম্পাদক পিয়াল হাসান পালাশ, সহ সম্পাদক তুহিন তালুকদার, স্কুল বিষয়ক সম্পাদক সৈকত আহমেদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ-সম্পাদক সফল, পৌর ছাত্রলীগ নেতা রাকিব হাসান, ছাত্রলীগ নেতা শাওন, নন্দন, প্রিন্স চয়ন ও জান্নাত হাসানসহ প্রমুখ নেতৃবৃন্দ।

অনুষ্ঠা‌নে জেলা আওয়ামী লী‌গের যুগ্ম সম্পাদক মুঞ্জুর আলম মোহ‌নের দ্রুত সুস্থ্যতা কামনা ক‌রে বি‌শেষ মুনাজাত অনু‌ষ্ঠিত হয়।

বার্তা প্রেরক
তারিকুল ইসলাম
ধুনট (বগুড়া) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন