কচুয়ায় মারুফা একসঙ্গে জন্ম দিলো ৫ সন্তান

চাঁদপুরের কচুয়ায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন মারুফা বেগম। শনিবার (১৫ই আগস্ট) দিবাগত রাতে কচুয়া টাওয়ার হাসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নরমাল ডেলিভারিতে তিনি সন্তানদের জন্ম দেন।এদিকে এই ঘটনায় প্রসূতির পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।তবে এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে হাসপাতাল জুড়ে উৎসুক মানুষের ভিড় লেগে যায়। ৫ নবজাতকে দেখার জন্য হাসপাতালে ছুটে আসেন অনেকে।হাসপাতাল সূত্রে জানা গেছে,৫ সন্তানের মধ্যে ৪ ছেলে ও ১ কন্যা সন্তান রয়েছে।আরো জানা যায়, মারুফা বেগমের বাড়ি আন্দিরপাড় এলাকায়।সে তার এই ৫ সন্তান সুস্থ্য থাকায় অত্যান্ত খুশি।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন