ইউসেপ রাজশাহী রিজিওনে আন্তর্জাতিক যুব দিবস পালিত

ইউসেপ রাজশাহী অঞ্চলের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার সকালে অনুষ্ঠিত এবারে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘বৈশ্বিক লক্ষ্য অর্জনে তরুণদের অংশগ্রহণ।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনসুর রহমান, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মোঃ লিয়াকত আলী, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর মাহাবুব হোসেন এবং ওয়েভ রাজশাহী শাখার সভানেত্রী আঞ্জুমান আরা পারভীন (লিপি)। উনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহিনুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইউসেপ রাজশাহী অঞ্চলের সোশ্যাল ইনক্লুশন কম্পোনেন্ট।

এ দিবস উদযাপন উপলক্ষে ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুলের অক্সফাম প্রজেক্টের সাবেক ছাত্র-ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষে অক্সফাম প্রজেক্টের ২২ জন ছাত্র-ছাত্রীদের উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে ইনোভেটিভ সাপোর্ট মালামাল (কম্পিউটার, সেলাই মেশিন ও ইলেক্ট্রিক টুলস) বিতরণ করা হয়।

বার্তা প্রেরক
মোস্তাফিজ মিশু
পবা (রাজশাহী) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন