গাংনীর অসহায় শহিদুলের পাশে বন্ধুত্ব মানব কল্যান সংগঠন

মেহেরপুরের গাংনী উপজেলার শিশিরপাড়া এলাকার অসহায় বৃদ্ধ শহিদুলের পাশে দাড়িয়েছে গাংনীর বন্ধুত্ব মানব কল্যান সংগঠন।

এর আগে সাংবাদিক রবি চৌধুরী পরিবারটির অসহায়ত্বের কথা তিনি তার ফেসবুক ওয়ালে পোষ্ট করলে বিষয়টি ‘বন্ধুত্ব মানব কল্যান সংগঠন’ এর সদস্যদের নজরে আসে। এর পরেই তারা শহিদুলের বসবাস করার জন্য একটি ঘর নির্মাণের সামগ্রি দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং তা আজকে বাস্তবায়ন করেন।
শহিদুলকে ঘর নির্মাণের জন্য সংগঠনটির প্রধান তুহিন পাঠানের তত্বাবধানে সোমবার (১০ আগষ্ট) সন্ধ্যা ৬টার সময়  আড়াই বাইন ঢেউটিন সহ ঘর নির্মাণে যাবতীয় সামগ্রী শহিদুলকে প্রদান করা হয় বলে সংগঠনটির সদস্যরা জানান।

এ সময় সংগঠনের এডমিন আশিকুর রহমান সাগর, মাহফুজুর রহমান বিজন সহ সদস্য মুন্তাছির মামুন ও পলাশ আহম্মেদ ছাড়াও সাংবাদিক রবি চৌধুরী উপস্থিৎ ছিলেন।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন