আত্রাইয়ে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করলেন নওগাঁ পুলিশ সুপার

সারাদেশে পুলিশের পরিসেবা সহজ করতে এবং সেবা গুলো জনগণের দোর গোড়ায় পৌছে দিতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের আইজিপি’র নির্দেশে সারাদেশে বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। বিট পুলিশিং কার্যালয় থেকে সহজেই সাধারণ মানুষ সেবা পাবেন। এছাড়া এলাকার মাদক,সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ প্রবণতা কমাতে এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম অন্যতম সহায়ক ভূমিকা রাখবে।

সোমবার ১০ই আগষ্ট  বিকেলে আত্রাই  থানাপুলিশের আয়োজনে উপজেলার সাহাগোলা  ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিট পুলিশিং কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম)। আত্রাই থানার ওসি মো:
মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই  উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামাণিক,সাহাগোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু,সাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সামছুল ইসলাম,সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন সন্দেশ,আত্রাই প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ মল্লিক, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সালাম প্রমুখ।এ সময় ইউনিয়ন পরিষদে সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন