মানিকগঞ্জের শিবালয়ে বি এন পির ত্রাণ বিতরণ 

মানিকগঞ্জের শিবালয়ে বি এন পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে জেলা বিএনপির উদ্দ্যোগে  জেলা বি এন পি’র সদস্য সচিব ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ জিন্নাহ্ কবির এর সহযোগীতায় শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের রায়পুর গ্রামের বানভাসীদের মাঝে চাল, ডাল, লবন, আলু ও তৈল বিতরণ করেন শিবালয় উপজেলা বি এন পি। ৬ আগষ্ট  বিকালে  সামাজিক দুরত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে বানভাসীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন   যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান লিটন , মোঃ নাসির উদ্দিন,বি এন পি নেতা শাহজাহান, ঘিওর উপজেলা বি এন পি নেতা কামরুল হাসান, যুবদল নেতা কাজী আহসান হাবিব টিটন, শিমুলিয়া ইউনিয়ন বি এন পি সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, মহাদেবপুর ইউনিয়ন বি এন পির সভাপতি মোঃ খোরশেদ আলম, উপজেলা যুবদল নেতা হোসেন আলী, শহিদুল, জামান, সুরুজ, ছাত্রদল নেতা হারুন খান ও মাজেদ প্রমুখ।

বার্তা প্রেরক
আল মামুন
মানিকগঞ্জ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন