গাংনীতে ৮ মামলার আসামী গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে ৮ মামলার আসমীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী উপজেলার নওদাপাড়া গ্রামের মৃত চান মোহাম্মদের ছেলে মোজাম (৫০)। গত মঙ্গলবার (৪ আগষ্ট) দিবাগত মধ্যো রাতে ধলা ক্যাম্পের আইসি নওপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

থানা সুত্রে জানা যায়, তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা চুরিসহ ৮টি মামলা রয়েছে এবং দুটি মামলায় সে সাজা প্রাপ্ত। ওসি ওবাইদুর রহমান জানান, বুধবার (৫ আগষ্ট) তাকে মেহেরপুর জেল হাজাতে প্রেরণ করা হবে।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন