দেশে করোনা বিস্তারের প্রথম দিক থেকেই যারা মানুষের সেবা করে আসছেন যারা করোনার মধ্যেও চিকিৎসা সেবা দিয়ে আসছেন সেই প্রথম সারির যোদ্ধারা হলেন চিকিৎসক গণ। মানুষের সেবা দিতে গিয়ে এই প্রথম সারির যোদ্ধাদের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন তারপরও মানুষকে চিকিৎসা সেবা দিয়ে গেছেন।
তাদের মধ্যে মেহেরপুরের গাংনী উপজেলার গরীবের ডাক্তার বলে পরিচিত শ্রী অশোকচন্দ্র বিশ্বাস এবার করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি প্রয়াত সচিন্দ্র নাথ বিশ্বাসের ছেলে।
গত (৪ জুলাই) মঙ্গলবার কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে তার করোনা পজেটিভ ফলাফল আসে। জানতে চাওয়া হলে ডাঃ অশোকচন্দ্র বলেন, নিজের চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার আগে তিনি তার করোনা পরীক্ষা করার প্রযোজনীয়তা অনুভব করেন। যে কারণে চারদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা পাঠান। পরে তার ফলাফল আসে করোনা পজেটিভ।
ডাঃ অশোকচন্দ্র বিশ্বাস কুষ্টিয়া ইসলামীয়া বিশ্বাবিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার হিসেবেও কর্মকরত। এছাড়াও ২০১৮ সালে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি মেডিসিন ও সার্জারি কোর্স সম্পন্ন করেন। ডাক্তার অশোক চন্দ্র বিশ্বাস এর কাছে অধিকাংশ রোগী আসে গরীব শ্রেনী পেশার মানুষ। এই করোনা কালেও তিনি চিকিৎসা সেবা চালিয়ে গেছেন আগের দিনের মতোই। বর্তমানে তিনি নিজ বাড়িতে স্বাস্থ্য বিধি মেনে আলাদাভাবে থাকছেন।
বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












