মুজিব বর্ষের আহ্বান ৩টি করে গাছ লাগান’ স্লোগানকে সামনে রেখে নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন। শনিবার ৬নং পাঁড়ইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো :মনিমুল হোসাইন (মহব্বত) এর নেতৃত্বে নেতাকর্মীরা নিয়ামতপুর উপজেলার ৬ নং পাঁড়ইল ইউপির বীরজোয়ান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণসহ প্রতিটা শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেন। এই সময় বিভিন্ন জাতের ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বীরজোয়ান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবোত কুমার বর্মন,সহকারী শিক্ষক জনাব আলী,স্বপন কুমার। এছাড়া ও আরো উপিস্থত ছিলেন নিয়ামতপুর উপজেলার ৬ নং পাঁড়ইল ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রদীপ বর্মন, সদস্য আলামিন সারোয়ার,তুহিন,মজিদুল,নাসিম,রাকিবুল ইসলাম রবিন,মিজানুর ও শাকিলসহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
৬নং পাঁড়ইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাবেক সদস্য সম্মেলন প্রস্তুত কমেটি নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগ শাখা মো :মনিমুল হোসাইন (মহব্বত) জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা বাস্তবায়নে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি শতদিন অব্যাহত থাকবে।












